শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

বরিশালে সেনাবাহিনীর গা‌ড়িচাপায় স্কুলছাত্র নিহতের প্রতিবা‌দে মহাসড়ক অব‌রোধ

আপডেট: December 4, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল স্টেডিয়াম থেকে ক্রিকেট প্রাকটিস শেষে ফেরার পথে সেনাবাহিনীর গাড়ির সঙ্গে সাইকেলের সংঘর্ষে স্কুলছাত্র মাহমুদুল হাসান অহি (১৩) নিহ‌তের ঘটনায় ঘণ্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়ক অব‌রোধ করেছে নিহতের সহপাঠিরা।
বুধবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টার দি‌কে নগরীর আমতলা মোড় সংলগ্ন মহাসড়ক অব‌রোধ ক‌রে তারা। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চরম জনদুর্ভোগ দেখা দেয়
সহপাঠীরা বলেন, সেনাবাহিনীর গাড়ি চাপায় অহিকে হারিয়েছি। এ ঘটনায় জড়িত চালককে গ্রেফতার করে দ্রুত বিচার করতে হবে। নয়তো পরে আবার কাউকে এমনিভাবে মারা যেতে হবে। অবিলম্বে বিচার জড়িতকে গ্রেফতার না করা হলে ফের আন্দোলনের হুশিয়ারী দেন শিক্ষার্থীরা।
এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের বান্দ রোডে বিকেল সাড়ে ৪টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত অহি বরিশাল ব্যাপ্টিস্ট মিশন স্কুলের ছাত্র সপ্তম শ্রেণির ছাত্র ও অনুর্ধ ১৪ দলের ক্রিকেটার ছিলো। তার বাবা মালয়েশিয়া প্রবাসী মো. হাসান ও মা মাকসুদা আক্তার নগরীর সাগরদী এলাকার চান্দু মার্কেট এলাকার বাসিন্দা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network