শিরোনাম
আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২

বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় নিহত ১, নিখোঁজ ৪

আপডেট: December 5, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালে স্পিডবোট দুর্ঘটনায় একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কীর্তনখোলা-কালাবদর নদীর মোহনায় এ দুর্ঘটনা ঘটে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তি বরগুনা সদরের বাসিন্দা ভোলার দৌলতখান থানার পুলিশ কনস্টেবল।

বরিশাল নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার বলেন, বিকেলে একটি স্পিডবোট যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে একটি যন্ত্র চালিত নৌযানের সঙ্গে সংঘর্ষ ঘটলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো চারজন নিখোঁজ রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network