বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে হার্ডলাইনে বিএমপি পুলিশ

আপডেট: May 17, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ: বরিশালে স্বাস্থ্যবিধি মানাতে হার্ডলাইনে মেট্রোপলিটন পুলিশ বিএমপি। ঈদের সময়ে বরিশালের বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভীরে ব্যাপকভাবে লঙ্ঘিত হচ্ছিল স্বাস্থ্যবিধি। এতে করোনা সংক্রমণ আরো দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়।

অবশেষে জেলা প্রশাসনের প্রজ্ঞাপন জারি ও বিএমপি পুলিশের কঠোর পদক্ষেপে গতকাল ভিন্ন চিত্র দেখা গেছে। নগরীর বিনোদন কেন্দ্র শিশুপার্ক, বঙ্গবন্ধু উদ্যান, ত্রিশগোডাউন নদীর পাড়, মুক্তিযোদ্ধা পার্ক সহ এমন এলাকাগুলোতে অযাচিত ঘোরাঘুরি বন্ধ করে দেওয়া হয়।

যদিও এ সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের। কেউ কেউ পুলিশের সাথে বাক বিতন্ডা বা খারাপ আচরণে জরিয়ে পড়লেও পুলিশ তা সুকৌশলে সামলে নেয়।

এমন কার্যকর পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন করতে পারায় বিএমপি পুলিশকে সাধুবাদ জানিয়েছে সচেতন নাগরিকবৃন্দ। তবে এই অবস্থান ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন তারা। বিএমপি পুলিশ কমিশনার, উপ কমিশনার (ট্রাফিক), বরিশাল জেলা প্রশাসক সহ সংস্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য সচেতন এসব মানুষেরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network