শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বরিশালে ১০ কেজি গাঁজাসহ আটক ৪

আপডেট: May 10, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালে পুলিশের অভিযানে ১০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে।শুক্রবার (১০ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম. আরিচুল হক।এরআগে বৃহস্পতিবার (৯ মে) রাতে বরিশাল নগরের সিএন্ডবি রোড এলাকা থেকে তাদের আটক করা ঞয়।

আটকরা হলেন- কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন বড়ইতলা এলাকার মোশরফা বেগম (৩৫), চট্টগ্রামের হাটহাজারী থানাধীন মির্জাপুর এলাকার শিমু বেগম (৩৫), ঢাকার কেরানীগঞ্জ থানাধীন ইস্টার্ন বাজার এলাকার সামিয়া আক্তার (১৬) ও কুমিল্লা জেলার ব্রাক্ষ্মনপাড়া থানাধীন বড় ধুপিয়া এলাকার আবুল হোসেন (২৩)।

ওসি আরিচুল হক বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি কোতোয়ালি) নাফিছুর রহমানের দিক নির্দেশনায় পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রীর নেতৃত্বে এসআই মো. রেজাউল করিমসহ একটি টিম নগরের সিএন্ডবি রোড কাজী পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।

এ সময় সন্দেহভাজন তিন নারী ও এক পুরুষকে তল্লাশি করলে তাদের শরীরে স্কচটেপ দিয়ে আটকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network