১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে ১০ ফুটের দুইটি গাঁজা গাছসহ কৃষক আটক

আপডেট: এপ্রিল ১৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাবুগঞ্জে দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের উত্তর আরজি কালিকাপুর গ্রামের একটি ক্ষেত থেকে তাকে আটক করা হয়।আটক ব্যক্তি মো. জামাল হোসেন, তিনি ওই এলাকার মিনাজ উদ্দিন বেপারীর ছেলে এবং পেশায় কৃষক।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, কৌশলে অন্য ফসলের সঙ্গে গাঁজা গাছ লাগিয়েছিলেন জামাল হোসেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় দশ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছসহ তাকে আটক করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network