শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

বরিশালে ১০ মণ জাটকাসহ ১৫ জন আটক

আপডেট: March 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি :: বরিশাল নগরীর সোনালী আইসক্রিমের মোড় এলাকায় অভিযান চালিয়ে ৪০০ কেজি (১০ মণ) জাটকাসহ ১৫ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ওই এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে আটককৃতরা হলেন- বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন ভাষানচর এলাকার মো. রাসেল (২২), উত্তর জাঙ্গালিয়ার চরশেফালী এলাকার মো. রিয়াজ বেপারি (২৮) ও মো. কাওছার হাওলাদার (১৫), বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ ইউনিয়নের হবিনগর এলাকার আব্দুস ছত্তার গাজী (৬৫), সেকান্দার হাওলাদার (৬৭৫), পূর্ব হবিনগর এলাকার আহম্মাদুল বাদশা (৩২), দক্ষিণ চরআইচা এলাকার মনির হাওলাদার (৩০), আল আমিন গাজী (৩৫), চরআইচা এলাকার মো. স্বপন হাওলাদার (২৮) ও সুজন কুমার বেপারি (২৭), চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা এলাকার খোকন বিশ্বাস (২৭), সাপানিয়া এলাকার মো. সাদ্দাম সরদার (২৫), লিটন ভূঁইয়া (২৮), চরবাড়িয়া এলাকার মো. কালাম হাওলাদার (৩৮) এবং রাঢ়ীমহল এলাকার মো. মোতালেব হাওলাদার (৩০)।

আটককৃতের মধ্যে খোকন বিশ্বাস (২৭), মো. সাদ্দাম সরদার (২৫) ও লিটন ভূঁইয়া (২৮) জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত থ্রি হুইলারের চালক।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে বরিশাল সদর নৌথানার ইনচার্জ এসআই অলক চৌধুরী জানান, অভিযানে জব্দ জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে। এছাড়া আটককৃতদের জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network