শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

বরিশালে ৮৬ মণ জাটকাসহ ট্রাকচালক-হেলপার গ্রেফতার

আপডেট: March 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ট্রাক থেকে ৮৬ মণ জাটকা জব্দ করা হয়েছে। এ সময় গ্রেফতার করা হয়েছে ট্রাকচালক ও হেলপারকে। শুক্রবার (২৬ মার্চ) ভোরে সদর নৌ থানা পুলিশের সদস্যরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটকরা হলেন, ট্রাকচালক মো. মিলন ও হেলপার মো. আরিফ।সদর নৌ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলোক চৌধুরী জানান, নিষেধাজ্ঞা অমান্য করে বরগুনার আমতলী থেকে ট্রাকে করে ঢাকায় জাটকা পরিবহন করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে শুক্রবার ভোরে বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর (দপদপিয়া) টোল প্লাজায় চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি ট্রাকে অভিযান চালিয়ে প্লাস্টিকের ড্রামে থাকা ৮৬ মণ জাটকা ইলিশ উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চালক ও হেলপারকে।

তিনি আরও বলেন, বেলা ১১টায় মৎস্য অধিদফতরের কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদরাসা, এতিমখানা এবং গরীব মানুষদের মাঝে বিতরণ করা হয়। পাশাপাশি গ্রেফতার চালক ও হেলপারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network