বরিশাল বড়দিন উপলক্ষে আগৈলঝাড়ায় গির্জায় ১৫ লক্ষ ৪৪ হাজার টাকা সরকারী অনুদান

আপডেট: December 23, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক, বড় দিন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় ৬৯টি গির্জায় সরকারী বরাদ্দের ১৫লক্ষ ৪৪হাজার ৪শত ২৭ টাকা আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্ত¡রে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, ইউপি চেয়ারম্যান বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু। ৬৯টি গির্জার প্রতিটি গির্জায় ২২হাজার ৩শত ৮৩টাকা করে সভাপতি ও সম্পাদকদের হাতে সরকারী বরাদ্দের টাকা বিতরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network