শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ !

আপডেট: April 20, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ:: বরিশাল মহানগর ছাত্রলীগ সভাপতি জসীম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক তরুণী।সোমবার রাতে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের এবং মামলা রুজুর আবেদন করেন ওই তরুণী।মামলার অভিযোগে ২৫ বছর বয়সী ওই তরুণী উল্লেখ করেন, বিয়ের আশ্বাস দেখিয়ে ছাত্রলীগ সভাপতি জসীম জোর করে নগরীর ২৯নং ওয়ার্ডস্থ তরুণীর বাসায় ঢুকে জোর করে ধর্ষণ করে ২০১৯ সালের ১০ সেপ্টেম্বর।এতে তিনি গর্ভবতী হয়ে পড়লে জসীম তাকে গর্ভপাতের ওষুধ খাওয়াতে থাকে। একপর্যায়ে বরিশাল জেনারেল হাসপাতালে নিয়ে গর্ভপাত করায়।এর পর জসীম ঢাকায় হোটেলে, ওই তরুণীর বাসা এবং নগরীর চাংপাই রেস্টুরেন্টে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এর পর বিবাহের জন্য চাপ দিতে থাকলে সর্বশেষ চলতি বছরের ৫ মার্চ রাত সাড়ে ১১টায় ওই তরুণীর বাসায় গিয়ে দুদিনের মধ্যে বিয়ের কথা বলে ধর্ষণ করেন।

দুদিন অতিবাহিত হওয়ার পর পুনরায় বিয়ের জন্য চাপ দেওয়া হলে জসীম ওই তরুণীকে জানায় তিনি বিয়ে করেছেন এবং তাকে বিয়ে করা সম্ভব নয়।এর পর ওই তরুণী মানসিকভাবে ভেঙে পড়ে থানায় অভিযোগ এবং মামলার আবেদন করেন।বিশ্বস্ত সূত্র জানিয়েছে, ওই তরুণী সম্প্রতি নগরীর সাগরদিতে জসীম উদ্দিনের বাসায় গিয়ে বিয়ের দাবিতে হট্টগোল করেন। এর পরেই জসীম অন্য আরেক মেয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।এই বিষয়ে জানতে বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসীম উদ্দিনকে কল করা হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।বরিশাল এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। এর সত্যতা যাচাইয়ের পর মামলা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network