শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বরিশাল শেবাচিমের করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

আপডেট: April 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আরটি পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সকালে হাসপাতাল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় আইসোলেশন ওয়ার্ডে ২৬ রোগী ভর্তি হলেও করোনা ওয়ার্ডে কেউ ভর্তি হয়নি। করোনা এবং আইসোলেশন ওয়ার্ড থেকে ২৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে ওই দুই ওয়ার্ডে ১৪৬ জন ভর্তি রয়েছেন। যার মধ্যে করোনা ওয়ার্ডে রয়েছেন ২৯ জন।এদিকে, করোনা সংক্রমণের শুরু থেকে শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে তিন হাজার ৭৪৯ জন ভর্তি হয়েছেন। যার মধ্যে করোনা আক্রান্ত ছিলেন এক হাজার ১০৯ জন। মোট তিন হাজার ৫৭ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে অথবা রেফার্ড করা হয়েছে। তাদের মধ্যে করোনা আক্রান্ত ছিলেন ৯২৩ জন।

অন্যদিকে, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে ১৫৭ জন করোনা ওয়ার্ডে ও ৩৮৯ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মারা গেছেন। এছাড়াও মারা যাওয়া ৩১ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৫৪৬ জনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network