বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মুফতি ফয়জুল করীম

আপডেট: December 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাবক ও সমর্থকদের সঙ্গে নিয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমনের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মনোনয়নপত্র জমা দিতে বাকেরগঞ্জ উপজেলার অসংখ্য নেতা-কর্মীর উপস্থিতি পরিবেশকে প্রাণবন্ত করে তোলে এবং দলের সমর্থন দৃঢ়ভাবে প্রকাশ পায়।

এসময় ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি নুরুল ইসলাম আল আমিন চৌধুরী, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকুন ডাকুয়া, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network