শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বসছে পদ্মাসেতুর ৩১তম স্প্যান, দৃশ্যমান হবে ৪৬৫০ মিটার

আপডেট: June 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

পদ্মানদীতে প্রচণ্ড স্রোতের মধ্য দিয়ে পদ্মা সেতুর ৩১তম স্প্যান বসানো হয়েছে। এতে করে ৪ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হয়েছে।এ সময় বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত শরীয়তপুরের মাঝিরঘাট-কাঁঠালিয়া-শিমুলিয়া চ্যানেল দিয়ে ফেরি, লঞ্চ, স্পিডবোট, ট্রলারসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল।

বুধবার বিকাল ৪টায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৫-২৬ নাম্বার পিলারের উপর ৩১তম স্প্যান বসানো হয় বলে জানিয়েছেন পদ্মা সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর।পদ্মা সেতু বিভাগের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, বুধবার সকাল ৭টায় পদ্মা সেতু ৩১তম স্প্যানটি নিয়ে মুন্সীগঞ্জের কুমারভোগ জেটি থেকে শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানিহাউ শরীয়তপুরের জাজিরার উদ্দেশে রওনা দেয়।

প্রচণ্ড স্রোতের কারণে চ্যানেল দিয়ে ঢোকা যাচ্ছিল না। ২ ঘণ্টা বিলম্বে ১২টার দিকে ২৫-২৬ নাম্বার পিলারের নিকট পৌঁছে। প্রচণ্ড স্রোত থাকায় বুধবার ১২টার থেকে স্প্যানটি পিলারের উপর বসানোর কাজ শুরু হয়। বিকাল ৪টায় স্প্যানটি ২৫-২৬ নাম্বার পিলারের উপর বসানো হয়।

সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আ. কাদের বলেন, ইতিমধ্যে সেতুর প্রায় ৮৭.০৫ শতাংশ কাজ শেষ হয়েছে। বাকি সব শিগগিরই বসিয়ে সেতুটি দৃশ্যমান করে তুলব বলে আশা করছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network