১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি গঠিত: সহ-সাংগঠনিক সম্পাদক হলেন – স্বপন খান জীবননগরে মাদকবিরোধী সমাবেশে ১৬ মাদক ব্যবসায়ীর স্বেচ্ছায় আত্মসমর্পণ কাঁঠালিয়ায় বিএনপি নেতার করা ডিজিটাল প্রযুক্তি আইনের মামলায় কর্মী কারাগারে বুড়িগঙ্গার সিমসন ঘাট পুনরায় চালুর দাবি মাঝিদের গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান বরিশালে ১১ দলীয় ঐক্যের সমাবেশে নেতাকর্মীদের ঢল মির্জাগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানের বসতঘর গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা বাকেরগঞ্জে নিউ লাইফ মেডিকেল সার্ভিসের বছর পূর্তিতে ফ্রী মেডিকেল ক্যাম্প ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত চরফ্যাশন প্রেসক্লাবের নতুন সভাপতি জুলফিকার মাহমুদ নিয়াজ, সেক্রেটারী কামাল গোলদার

বসতবাড়িতে গাঁজা চাষ, ৪টি গাছসহ যুবক আটক

আপডেট: মে ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ৪টি গাঁজার গাছসহ মহিউদ্দিন মিয়া (৩৪) নামের এক যুবককে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মেটংঘর দক্ষিণ পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। আটক মহিউদ্দিন ওই গ্রামের মৃত সূর্য মিয়ার ছেলে এবং পেশায় একজন দিনমজুর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহিউদ্দিন তাঁর বাড়ির পূর্ব পাশের ঝোপের আড়ালে গোপনে ৪টি গাঁজার গাছ রোপণ করেছিলেন। গাছগুলোর মধ্যে দুটির উচ্চতা ৩ ফুট এবং অন্য দুটির উচ্চতা আনুমানিক ২ ফুট। গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরোয়ার হোসেন ও রিয়াজুল মোস্তফার নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউল আলম জানান, আটককৃত মহিউদ্দিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাঁকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।ওসি আরও বলেন, মাদক, চুরি, ডাকাতি, ইভটিজিং ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আমরা ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছি। অপরাধ দমনে তিনি স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network