৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

বাঁশবাগান থেকে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট: জুন ৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২রা জুন) রাতে উপজেলার মেদিনীপুর বিওপির আওতাধীন হরিহরনগর গ্রামের একটি বাঁশবাগান হতে পরিত্যক্ত অবস্থায় এই পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়।

বুধবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বেসামরিক সোর্সের তথ্যের ভিত্তিতে মহেশপুর ব্যাটালিয়নের অধীন মেদিনীপুর বিওপির একদল বিজিবি মঙ্গলবার রাত ৯টার দিকে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬৩-এমপি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের আব্দুল গণির বাঁশবাগানের ভেতর অভিযান পরিচালনা করে।

অভিযানকালে স্কচটেপ দিয়ে মুড়িয়ে ওই বাঁশবাগানের মাটিতে পুঁতে রাখা একটি ৭.৬৫ মি.মি. বিদেশি পিস্তল (মেড ইন ইতালি), তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network