শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাংলাদেশে কোভিড ১৯-এ আক্রান্ত ৬৬০ ডাক্তার-স্বাস্থ্যকর্মী

আপডেট: April 28, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্তদের সংখ্যা দিন দিন বাড়ছে। সংক্রমণের শিকার রোগীদের চিকিৎসায় ও সেবা দিতে গিয়ে ডাক্তার এবং নার্সরাও আক্রান্ত হচ্ছেন। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মিলিয়ে এ পর্যন্ত ৬৬০ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএমএর মহাসচিব ডা. এহতেশামুল হক চৌধুরী জানান, এ পর্যন্ত ২৯৫ ডাক্তার, ১১৬ নার্স ও ২৪৯ স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন।

কোভিড ১৯-এ আক্রান্ত একজন ডাক্তারও মারা গেছেন।চিকিৎসক ও স্বাস্থকর্মীদের আক্রান্তের সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএমএ মহাসচিব এহতেশামুল হক।

তিনি বলেন, করোনাযুদ্ধের সম্মুখ সারির যোদ্ধারা আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছেন। চিকিৎসা পেশায় নিয়োজিত মোট আক্রান্তের সংখ্যা ৬৬০, যা দেশের মোট আক্রান্তের প্রায় শতকরা ১১ জন। চিকিৎসক ও চিকিৎসা সেবাদানকারী ব্যক্তিরা এই হারে আক্রান্ত হতে থাকলে সামনে চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়তে পারে।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা সরঞ্জামে অভাব রয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সঠিক মানের পিপিই, এন-৯৫ বা এর সমমানের মাস্ক সরবরাহ করার দাবি জানাচ্ছি।৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানানো হয়। সোমবার পর্যন্ত সারা দেশে করোনাভাইরাসে ৫ হাজার ৯১৩ জন আক্রান্তের পাশাপাশি মারা গেছেন ১৫২ জন। কোভিড-১৯ আক্রান্ত হয়ে একজন চিকিৎসকও মারা গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network