শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বাউফলে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার

আপডেট: November 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত সর্দার ইসমাইল গাজীকে (৫০) অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গ্রেফতার করা হয়।দীর্ঘদিন থেকে ডাকাত সর্দার ইসমাইল আত্মগোপনে ছিলেন। রোববার ভোরে এসআই নাসিরের নেতৃত্বে বাউফল থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ইসমাইল গাজীকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। এ সময় তার বাড়ি থেকে ৪ রাউন্ড কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

ইসমাইল গাজী কেশবপুর গ্রামের মৃত ছায়েদ আলী গাজীর ছেলে।সংশ্লিষ্ট সূত্র জানায়, তেঁতুলিয়া নদীর জেলেদের কাছে মূর্তিমান আতঙ্ক ইসমাইল গাজী বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী ও লক্ষ্মীপুর আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ইসমাইল গাজীর নেতৃত্বে তেঁতুলিয়া নদীতে একাধিক জলদস্যু বাহিনী নিয়মিত জেলেদের জিম্মি করে মুক্তিপণ ও চাঁদা আদায় করছে। নিয়মিত চাঁদা না দিলে কেড়ে নেওয়া হয় জেলেদের জাল ও মাছ ধরার নৌকা। ইসমাইল গাজীর নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, আন্তঃজেলা ডাকাত সর্দার ইসমাইল গাজীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network