আপডেট: August 23, 2021
পটুয়াখালী ও দক্ষিণ প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কারাগারে পাঠানো হয়েছে আলোচিত সেই ইউপি চেয়ারম্যান শাহিন হাওলাদারকে।
দুদকের আইনজীবী আরিফুল হক টিটো বলেন, ২০১৭ সালে হতদরিদ্রদের (ভিজিডি) তালিকা প্রণয়নে দুর্নীতির আশ্রয় নিয়ে একই পরিবারের ৪৮ জন, ৯১ জন দ্বৈত তালিকায় অন্তর্ভুক্ত এবং ৯৪ জন বিত্তশালীসহ মোট ২৩৩ জনকে অন্তর্ভুক্ত করেন অভিযুক্তরা। এ ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হলে দুদকের নজরে আসে। তালিকা প্রণয়নে অসঙ্গতি পেয়ে ২০১৮ সালের ২৮ জানুয়ারি বাউফল থানায় উল্লিখিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন পটুয়াখালীর তৎকালীন দুদক উপ-সহকারী পরিচালক মানিক লাল দাস। পরে দুদক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। এরপর তারা জামিনে থাকেন।

