শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বাউফলে জমিজমা বিরোধকে কেন্দ্র করে ৪ জনকে কুপিয়ে জখম

আপডেট: April 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক।। বাউফলে এক মুক্তিযোদ্ধা ও সাংবাদিকসহ একই পরিবারের চারজনকে সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়েছে। আহতদের বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে সূর্যমনি ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সাথে তার চাচাতো ভাই নিজামুল হাওলাদার তারুর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিকাল ৪টার সময় নিজামুল হাওলাদার মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের জায়গা দখল করে ঘর তোলার সময় আবুল কালাম আজাদ (৭০) ও তার ছেলে দৈনিক ইত্তেফাকের দশমিনা উপজেলা প্রতিনিধি কামরুল ইসলাম সোহাগ (৩৫), সাইফুল ইসলাম (৪০) ও ভাইর ছেলে ওহাব হাওলাদার (৬২) বাধা দিলে নিজামুল হাওলাদার ও তার ছেলে মাইনুল ইসলাম টিপুর নেতৃত্বে ৫-৭ জন লোক কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করেছেন। এ ব্যাপারে বাউফল থানার ওসি (তদন্ত) আল মামুন বলেন,‘ বিষয়টি জানার পর ঘটনাস্থলসহ স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network