আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬
মিশু সিকদার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী দল বিএনপি’র মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ ০৮ই ফেব্রুয়ারি রবিবার দুপুর ২টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ভান্ডারী বাজার এলাকায় ওই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানাগেছে, জামায়তে ইসলামীর দাড়ি পাল্লায় ভোট প্রদানের জন্য ২জন নারী কর্মী স্থানীয় বিউটি বেগম(৩০) নামের এক নারীকে ৫শত টাকার বিনিময়ে জামায়াতে ভোট দানের অনুরোধ করেন। টাকার বিষয় নিয়ে ওই নারীর সাথে জামায়েতের নারী কর্মিদের সাথে বাকবিতন্ডা হয়। ঘটনা ছড়িয়ে পরলে জামায়েতের চলমান একটি মিছিল থেকে নরী কর্মীদের উদ্ধার করতে গেলে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশত নেতা-কর্মী আহত হন। আহদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি দেখে বিএনপি নেতা দেলায়ার হোসনে নামের একজন এবং জামায়েতী ইসলামের জামালমৃধা (২২) ও লিয়া জাহান (২০) নামের ২কর্মীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে জামায়তের দাবি, চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে একটি মিছিল বের করে ১নং ওয়ার্ড থেকে ঘুরে চর মিয়াজান গ্রামের ভান্ডরী বাজার এলাকয় পৌছলে আগে থেকে রেডি থাকা বিএনপি নেতা-কর্মীরা অতর্কিতভাবে জামায়েতের মিছিলে হামলা চালায়। এতে তাদের অন্ত ৫০ নেতাকর্মী আহত হন।
এঘটনায় জামায়েতে ইসলামীর পক্ষ থেকে মামলা করা হয়েছে। ঘটনার সাথে সাথে পৌর-শহরে দফায় দফায় প্রতিবাদ মিছিল বের করে জামায়াত। এতে উভয় পক্ষের মধ্যে ব্যপক উত্তেজনার সৃষ্টি হয়। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অপসারণের দাবিতে বাউফল থানার সামনে অবস্থান নিয়েছে জামায়েতে নেতা-কর্মীরা।
এবিষয়ে জামায়েতে ইসলামী’র প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, আমার দলীয় নেতা-কর্মীদের মিছিলে হামলা করে বিএনপি। এতে প্রায় অর্ধশত নেতা-কর্মীকে কুপিয়ে আহত করা হয়েছে। টাকা লেন-দেনের বিষয় প্রশ্ন করা হলে তিনি বলেন, সেখানে টাকার লেন-দেনের কোন বিষয় ছিল না। এটি একদম মিথ্যে, বানোয়াট ও তাদের সাজানো নাটক।
চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিএনপির নেতা রুহুল রাঢ়ি বলেন, জামায়েতের ২জন নারী তাদের পক্ষে ভোট দানের জন্য চন্দ্রদ্বীপে টাকা নিয়ে প্রবেশ করে। চর মিয়াজান ভান্ডারিয়া বাজারের কাছে বিউটি বেগম নামের এক মহিলাকে ওই জামায়েতের নারী কর্মীরা টাকা দিতে চাইলে তিনি প্রতিবাদ জানান। খবর পেয়ে বিএনপি দলীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। আমি সাথে সাথে স্থানীয় প্রশাসনকে অবহিত করি। ওই সময় জামায়েতের নেতা কর্মীরা তাদের ২নারী কর্মীকে বাঁচাতে একটি মিছিল নিয়ে বিউটি বেগমের বসত ঘরে হামলা করে। বিএনপি নেতা দেলায়ার হোসেনকে কুপিয়ে আহত করা হয়েছে। আমাদের পক্ষের অন্তত ১০জন আহত হন।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। শহরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

