আপডেট: ফেব্রুয়ারি ৮, ২০২৬
মিশু সিকদার, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী ২ বাউফল নির্বাচনী আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. সহিদুল আলম তালুকদারের সমর্থনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মো. হাবিবুর রহমান একাত্মতা প্রকাশ করায় বাউফলে এক যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বাউফল উপজেলা ও পৌরসভা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, “দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনগণের সরকার গঠনের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তারা আরও বলেন, গণঅধিকার পরিষদের প্রার্থী মো. হাবিবুর রহমানের একাত্মতা প্রকাশের মাধ্যমে বাউফলে গণতান্ত্রিক আন্দোলন আরও শক্তিশালী হবে। একইসঙ্গে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন নেতারা।
সংবাদ সম্মেলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

