শিরোনাম
দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর

বাউফলে ভরণ-পোষণ চাওয়ায় বাবার মাথা ফাটাল ছেলে

আপডেট: July 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে ভরণ-পোষণ চাওয়ায় পিটিয়ে বাবার মাথা ফাটিয়ে দিয়েছে পাষণ্ড ছেলে। শুক্রবার দুপুরে বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই এলাকার হানিফ হাওলাদারের (৭০) স্ত্রী, ৩ মেয়ে ও ২ ছেলে সন্তান রয়েছে। দিনমজুরি করে সংসারের খরচ মেটানোর পাশাপশি মেয়েদের বিয়ে দিয়েছেন। ২ ছেলে বিয়ে করে আলাদা সংসার করছেন।

বর্তমানে বয়সের ভারে হানিফ হাওলাদার কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। ছেলে-মেয়েরা কোনো খোঁজ-খবর না নেয়ায় তিনি অসহায় জীবনযাপন করেন। শুক্রবার বড় ছেলে কাদের হাওলাদারের কাছে ভরণ-পোষণ চান হানিফ হাওলাদার।

এ সময় হানিফ হাওলাদারের সব সম্পত্তি লিখে দেয়ার জন্য বলে ছেলে কাদের হাওলাদার। এতে রাজী না হওয়ায় কাদের হাওলাদার লাঠি দিয়ে পিটিয়ে তার বাবার মাথা থেঁতলে দেন। এ সময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

বাবা হানিফ হাওলাদার বলেন, এর আগেও আমাকে ছেলেরা মারধর করেছে। সম্মানের বিষয়টি চিন্তা করে কাউকে ঘটনা জানাইনি। আজ জ্ঞান ফিরে আসার পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেছি।

পটুয়াখালী জেলা পরিষদের সদস্য হারুন অর রশিদ বলেন, আমার কাছে ঘটনার বিচার নিয়ে আসেন হানিফ হাওলাদার। আমি তাকে থানায় যাওয়ার পরামর্শ দিয়েছি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network