নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে গোয়াল ঘরের তালা ভেঙ্গে আব্দুল মজিদ হাওলাদারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, প্রতিদিনের মতো ২৯ মে শনিবার দিবাগত রাতে গোয়াল ঘরের দরজা লাগিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের একটি তালা ভাঙা, গোয়াল ঘরে থাকা ৬টি গরু নেই। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। রবিবার সকালে, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।
নিজস্ব প্রতিবেদক: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের সাহেবপুর গ্রামে গোয়াল ঘরের তালা ভেঙ্গে আব্দুল মজিদ হাওলাদারের ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, প্রতিদিনের মতো ২৯ মে শনিবার দিবাগত রাতে গোয়াল ঘরের দরজা লাগিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের একটি তালা ভাঙা, গোয়াল ঘরে থাকা ৬টি গরু নেই। এগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা। রবিবার সকালে, এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় একটি লিখিত অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।