বাকেরগঞ্জের চরাদীতে এক রাতেই ৭ কানি জমিদখল চেষ্টায় জালিয়াতী চক্র

আপডেট: June 17, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার:
বাকেরগঞ্জের চরাদী ইউনিয়নের বলইকাঠী গ্রামে একটি চক্র একদিনে প্রায় সাত কানি জমি দখলের জন্য পিলার দেওয়ার চেষ্টা করেছে। এমনকি রাতের আধারে ভেকু দিয়ে মাটি কেটে মুহুর্তে জমি দখলে নেওয়ার চেষ্টাও করেছে। এরপর আদালত থেকে প্রকৃত দখলদারকে জমি বুঝিয়ে দেওয়ার আদেশ এনে সেটা পুলিশকে দেখিয়ে নিজেরাই প্রকৃত দখলদার হিসেবে জমি বুঝে নেওয়ার চেষ্টা করছে।
ঘটনাটি ঘটেছে বাকেরগঞ্জ উপজেলা চেয়ারম্যান শামসুল আলম চুন্নুর গ্রামের নিজ ওয়ার্ডে। তার নিজ ইউনিয়নের নিজ ওয়ার্ডে এমন একটি জালিয়াতি চক্র সক্রিয় হয়ে ওঠায় এলাকায় নানা গুঞ্জন উঠেছে। এমনকি অন্যান্য এলাকার লোকজন শঙ্কায় পড়েছেন। এ বিষয়ে উপজেলা চেয়ারম্যানের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
জাল-জালিয়াতি চক্রের অন্যতম সদস্য বলইকাঠী গ্রামের মৃত ইয়াছিন হাওলাদারের তিন পুত্র মোজাম্মেল (৫০), জলিল (৪৫) ও সবুজ (৩৮), ইব্রাহীম হাওলাদারের পুত্র মিজানুর (২৮), মৃত আমীর আলীর দুই পুত্র বিপুল (২৫) ও শিকুল (২৩), মোজাম্মেল হাওলাদারের দুই পুত্র সুমন (২৫) ও মামুন (২৩), মৃত জলিল হাওলাদারের স্ত্রী বিউটি (৪০), খোকন ডাকাতের স্ত্রী শাহনাজ (২৮), মৃত তৈয়র আলী হাওলাদারের পুত্র শিবু, মানিক হাওলাদারের পুত্র মতলেব সহ আরো কয়েকজন।
ভুক্তভোগী বলইকাঠী গ্রামের সন্তান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা জাহিদুল আলম মল্লিক (ওয়াসিম) বলেন, পৈত্রিক সূত্রে বংশ পরমপরায় আমরা এই জমি ভোগ করে আসছি। সকল কাগজপত্র আমাদের নামে। হঠাৎ করে ঐ চক্রটি কিছু বানানো কাগজ নিয়ে জমির মালিকানা দাবি করে। রাতের আধারে কিছু মাটি কেটে তারা দখলে নেওয়ার দাবী করে। আবার আমার বাগান বাড়ির ভিতরে অন্ধকার রাতে ঘর তুলে নিজেদের বলে দাবি করে। পরে আমি আদলতের দারস্থ হলে আদলত জমিতে স্থিতাবস্থা জারি করে। অথচ তারা আবারো আদলতের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাতের আধারে সেখানে একটি টিনের ঘর তুলেছে। আমি এ বিষয়েও আদালতের দারস্থ হবো।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network