বাকেরগঞ্জে অবৈধ ৫ ইটভাটা গুড়িয়ে দিলো পরিবেশ অধিদপ্তর

আপডেট: January 26, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিবেদকঃ বাকেরগঞ্জে ৫টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়নের ডিসি রোড ও রোঘুনাথদি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভেঙ্গে ফেলা ইটভাটাগুলো হচ্ছে- মেসার্স এএসটি ব্রিকস, টু স্টার, এমএমবিসি-১ ব্রিকস, এএসটি ব্রিকস এবং এএসটি-২ । অধিদপ্ত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়েছে বলে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুর রহমান সবুজ জানান, এ পর্যন্ত কয়েক দফা নোটিশ করা হলেও আইনকে বৃদ্ধাঙ্গলী প্রদর্শন করে ওই ৪টি ইট ভাটা চালিয়ে যাচ্ছেছিলেন সংশ্লিষ্টরা । এর ফলে ভাটার আশেপাশের ফসল, গাছাপালা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশ দূষণ ঘটেছে ওই এলাকায়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান সরদার, সহকারী পরিচালক নাসির উদ্দীন, সহকারী পরিচালক তোতা মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network