শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বাকেরগঞ্জে অর্থ সাহায্যের কথা বলে কিশোরীকে ধর্ষণ, গ্রামপুলিশ গ্রেফতার

আপডেট: April 7, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অর্থ সাহায্যের কথা বলে এক কিশোরীকে  ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে গ্রামপুলিশ (চৌকিদার) আবুল কালাম আজাদের  বিরুদ্ধে।এ ঘটনায় মঙ্গলবার পুলিশ তাকে গ্রেফতার করেছে।

অভিযুক্ত আবুল কালাম উপজেলার গারুড়িয়া ইউনিয়নের বান্ডারকাঠী গ্রামের মো. মজিদ মোল্লার ছেলে।  তিনি গারুড়িয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গ্রামপুলিশ পদে আছেন।

এর আগে নির্যাতিত ওই কিশোরীর মা সোমবার বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।জানা যায়, অর্থ সাহায্যের কথা বলে গ্রামপুলিশ আবুল কালাম আজাদ ওই কিশোরীকে একাধিকবার ধর্ষণ করেন।  গত রোববারও ওই কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিষয়টি ওই কিশোরী তার মাকে জানায়। এর পর সোমবার নির্যাতিত ওই কিশোরীর মা বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ধর্ষক কালামের বিচারের দাবিতে গারুড়িয়া বাজারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন এলাকাবাসী।বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন জানান, এ ঘটনায় ধর্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়েছে।  ধর্ষণের শিকার ওই কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network