বাকেরগঞ্জে আইপিএল বাজিতে হেরে কালীমন্দিরে যুবকের আত্মহত্যা

আপডেট: October 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার বাজিতে হেরে কালীমন্দিরের সামনে গিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।আত্মহত্যা করা ওই যুবকের নাম যুবরাজ তালুকদার (১৮)। তিনি কলসকাঠী গ্রামের নিতাই তালুকদারের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার রাতে প্রতিদিনের মতো যুবরাজ পরিবারের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ বিছানায় ঘুমিয়ে পড়ে। কিন্তু সবার অগোচরে বাড়ির পাশে কালীমন্দিরের সামনে একটি বেলগাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

তবে বাজারের একাধিক ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলা শুরুর পর থেকেই যুবরাজসহ স্থানীয় কয়েক যুবক কলসকাঠী বাজারের জুয়েলের চায়ের দোকানে বসে বাজি খেলে। বুধবার রাতেও তারা ওখানে খেলা নিয়ে বাজি ধরে; যাতে যুবরাজ ১২ হাজার টাকা বাজিতে হেরে যায়। তাদের ভাষ্য- যুবরাজ বাজিতে হেরে মনের কষ্টে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

জানতে চাইল বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম  জানান, বৃহস্পতিবার সকালে লাশ গাছের সঙ্গে ঝুলন্ত দেখে পরিবার লোকজন পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।

তবে আইপিএল খেলার বাজির বিষয়ে তিনি কিছু জানেন না বলে সাংবাদিকদের জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network