বাকেরগঞ্জে ইসলামি যুব আন্দোলনের যুববন্ধন কর্মসূচী পালন

আপডেট: July 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ করোনা টেস্ট ফি বাতিল, স্বাস্থ্যখাতে লুটপাট ও চরম অব্যবস্থাপনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।করোনা মহামারি নিয়ন্ত্রনে বিনামূল্যে করোনা পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা, পুঁজি হারানো যুবকদের পূর্নবাসন এবং বেকার ভাতা প্রদানসহ উপযুক্ত কর্মসংস্থান নিশ্চিত করার দাবীতে যুববন্ধন কর্মসূচী ২ জুলাই বিকেলে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডে পালন করা হয়েছে।

উপজেলা ইসলামি যুব আন্দোলনের সভাপতি মাওলানা আব্দুর সবুর এর নেতৃত্বে ঘন্টাব্যাপি অনুষ্ঠিত ওই কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন বরিশাল জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়া, ইসলামি আন্দোলন উপজেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাওসারুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মাওলানা কামাল হোসেন প্রমুখ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network