শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বাকেরগঞ্জে গণ-অভ্যুত্থানে শহীদ বীর পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

আপডেট: March 24, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

জিয়াউল হক:: বরিশালের বাকেরগঞ্জে ২৪ মার্চ (সোমবার) জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে জুলাই-আগষ্ট’২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর পরিবারের মাঝে জিয়াউর রহমান ফাউন্ডেশন (ZRF) এর মাননীয় প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জনাব তারেক রহমানের নির্দেশনায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে, ঈদ উপহার বিতরণ কর্মসূচীর আহবায়ক কৃষিবিদ আনোয়ারুল নবী মজুমদার বাবলা, সদস্য-সচিব ডা. মোস্তফা আজিজ সুমনের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলায় জুলাই-আগষ্ট’২৪ গণ-অভ্যুত্থানে শহীদ বীর ৯ পরিবারের মাঝে এই ঈদ উপহার ও তারেক রহমানের চিঠি বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়নে শহীদ বীর পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী প্রদান করেন জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির আহবায়ক অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন জুয়েল এবং সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু।

এ সময় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোঃ মামুন অর রশিদ, এ্যাডভোকেট হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ। উপহার সামগ্রী প্রদান শেষে তারা বীর শহীদদের কবর জিয়ারত করেন। ও শহীদ পরিবারের সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। জিয়াউর রহমান ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কমিটির সদস্য-সচিব প্রকৌশলী কে এম আসাদুজ্জামান চুন্নু বলেন, বীর শহীদদের পরিবারের পাশে শুধু ঈদ উপহারই নয় আমরা সব সময় তাদের পাশে থাকবো। কারণ তাদের আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিবাদী অপশক্তির অবসান হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network