শিরোনাম
রাঙ্গাবালীতে নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, এলাকায় কৌতূহল মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা বরগুনায় নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা

বাকেরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত

আপডেট: February 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।বুধবার রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জের কাঠেরপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম সোহেল রানা (৩০)। তিনি বরিশাল সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কলেজ রোড এলাকার মাকসুদ আলম বেগের ছেলে।

জানা যায়, রাত ১০টার দিকে বরিশাল থেকে একটি অটোরিকশা চার যাত্রী নিয়ে বাকেরগঞ্জে যাচ্ছিল। পথে কাঠেরপুল নামক স্থানে রিপরীতমুখী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সোহেল রানার মৃত্যু হয়।
বাকেরগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই মিজান জানান, ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত হয়েছেন। বাকিদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network