শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার

আপডেট: April 2, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে রানাসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. রানা খান (২৬), মো. সোহেল খান (২৮) ও মো. সাব্বির খান (২২)। সোমবার দিবাগত রাতে উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সেখান থেকে তাদের আটক করা হয়।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফজাল হোসেন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রঙ্গশ্রী ইউনিয়নের পশ্চিম শ্যামপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির প্রস্তুতি নিয়ে থাকা ডাকাতরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ৩ ডাকাতে আটক করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, গরু চুরি, হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network