শিরোনাম
বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার উজিরপুরে প্রাথমিক শিক্ষক সমিতির কাউন্সিল, সভাপতি মোবারক সম্পাদক খলিল বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা ভোলায় অবৈধ বালু উত্তোলন, ৬ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৪০

বাকেরগঞ্জে ডায়রিয়ায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০

আপডেট: April 15, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় দিন দিন বাড়ছে ডায়রিয়ার প্রকোপ। গত পাঁচদিনে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৭০ জন রোগী। অনেকে আবার করোনা সংক্রমণের ভয়ে হাসপাতালে আসছেন না। বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বিকেলে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শঙ্কর প্রসাদ অধিকারী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহাবুদ্দিন গাজী (৩০) নামে ডায়রিয়ায় আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ভরপাশা ইউনিয়নের কৃষ্ণকাঠী এলাকার শাহ আলম গাজীর ছেলে। বুধবার শাহাবুদ্দিন গাজীর ডায়রিয়া হয়। এরপর করোনা সংক্রমণের ভয়ে তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন।

ডা. শঙ্কর প্রসাদ অধিকারী আরও জানান, এর আগে গত ১০ এপ্রিল উপজেলার দাড়িয়াল ইউনিয়নের চরবিশরকান্দি এলাকার মো. আলতাফ ফরাজীর মৃত্যু হয়। তিনিও বাড়িতে মারা গেছেন। আলতাফ ফরাজীর স্বজনরা জানান, ১০ এপ্রিল সকালে ডায়রিয়া শুরু হয় তার। কয়েকঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।তিনি বলেন, ‘বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে ৩৪ জন নতুন ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে ৭০ জন ডায়রিয়া রোগী ভর্তি রয়েছেন হাসপাতালে। গত ১৫ দিনে আড়াই শতাধিক ডায়রিয়া রোগী ভর্তি হয়েছেন।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network