শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বাকেরগঞ্জে তিন কিশোরকে বেঁধে নির্যাতন, সহযোগীসহ আ.লীগ নেতা গ্রেফতার

আপডেট: April 14, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগে কোমরে দড়ি বেঁধে তিন কিশোরকে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্থানীয় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে কিশোর নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। পরে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জেলা পুলিশ সুপারের নজরে আসলে তাদের গ্রেফতার করা হয়।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার এক আত্মীয়ের মোবাইল চুরির অভিযোগে ওই তিন কিশোরকে দড়ি দিয়ে বেঁধে নির্যাতন করেন বাকেরগঞ্জ উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস সরদার এবং তার সহযোগী মিজান মাঝি। এ সময় সেখানে উপস্থিত এক ব্যক্তি নির্যাতনের দৃশ্য মোবাইল ফোনে ধারণ করেন। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বরিশালের পুলিশ সুপারের নজরে আসে। তিনি ভিডিও ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার নির্দেশ দেন।

এ ঘটনায় নির্যাতিত এক কিশোরের বাবা আয়নাল মিরা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন থানার ওসি আবুল কালাম আজাদ।

বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম  বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা বের করার চেষ্টা চলছে।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network