শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

বাকেরগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে হাসপাতালে স্কুলশিক্ষার্থী

আপডেট: April 29, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ায় এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ ফাতেমা আক্তার বোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে বোয়ালিয়ার বাবলাতলা গ্রামের আব্দুল মালেক মল্লিকের মেয়ে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, প্রচণ্ড গরমে সাড়ে ১২টার দিকে ক্লাস চলাকালীন সময়ে ফাতেমা আক্তার শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তার পরিবারকে খবর দিলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইদ্রিস আলী বলেন, ফাতেমা আক্তার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তার পরিবারকে খবর দিলে তারা এসে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছে। সেখানে চিকিৎসাধীন আছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. ইসতিয়াক বলেন, অসুস্থ শিক্ষার্থীর চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে সে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুর রহমান বলেন, শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার খবর শুনে তাকে দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে গেছি। ওই শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network