১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ১৪৮ কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায়ের কল্পিত অভিযোগ : মানুষের আবেগ নিয়ে ভয়ংকর খেলা বাকেরগঞ্জে শতাধিক পরিবারের মুখে হাসি ফুটালো “মিজান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ” উজিরপুর মাদ্রাসার জমি দখল নিয়ে উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযোগ বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের দোয়া ও ইফতার মাহফিল নুরাবাদ ইউনিয়নবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন এডভোকেট ছিদ্দিক মাতাব্বর জীবননগরে ডিবির অভিযান, নেশাজাতীয় সিরাপ ও মদসহ মানিকপুরের শওকত আটক ইরানের পাল্টা হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন পিরোজপুরে মসজিদের ইমামের বসতঘরে দুর্বৃত্তদের আগুন বরিশালের পরিচ্ছন্নতাকর্মীরা প্রধানমন্ত্রীর উপহার পেলেন

বাকেরগঞ্জে দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে প্রাণ গেল মোটরসাইকেল চালকের

আপডেট: মার্চ ১৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কের পাশে রাখা দুর্ঘটনাকবলিত বাস দেখতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকালে বরিশাল–কুয়াকাটা মহাসড়কের রুহিতারপাড় মিশু ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।নিহত মোটরসাইকেল চালক মো. সৈকত (২৩) বাউফল উপজেলার মাঝাপাড়া গ্রামের বাসিন্দা মৃত শহিদুল ইসলামের ছেলে।

আহত অপর মোটরসাইকেল চালক মো. আলাউদ্দিন (৪৫), যিনি ব্র্যাক কর্মকর্তা এবং লাকুটিয়া গ্রামের বাসিন্দা, তাকে গুরুতর অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার এসআই মো. সোহেল রানা জানান, সোমবার ভোরে পটুয়াখালী থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের খাদে পড়ে। পরে বাসটি উদ্ধার করে মিশু ফিলিং স্টেশনের কাছে মহাসড়কের পাশে রাখা হয়।মঙ্গলবার সকালে বরগুনা থেকে বরিশালগামী আলাউদ্দিন ওই বাসটি দেখছিলেন। এ সময় ঢাকা থেকে বাউফলগামী দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সৈকতকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত আলাউদ্দিনকে বরিশালে পাঠানো হয়।নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি লেবুখালী হাইওয়ে পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে হাইওয়ে পুলিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network