বাকেরগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট: April 29, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জের পৃথক ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টায় দুধল ইউনিয়ের কৃষ্ণকাঠি গ্রামের এবং সকালে একই উপজেলার রঙ্গশ্রী ইউনিয়েনর বিহারীপুর গ্রামে ওই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, দুপুর দুইটার দিকে উপজেলার কৃষ্ণকাঠি গ্রামের জামাল হাওলাদারের দুই বছর বয়সী ছেলে মাহিদ হাটতে গিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পরে যায়। পরে বিকেলে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারহানা ইসলাম জেরিনতাকে মৃত্যু ঘোষাণা করেন।

অপর দিকে, সকালে উপজেলার বিহারীপুর গ্রামে সুমন মীরের ১০ মাস বয়সী কন্যা মারিয়া হামাগুড়ি দিয়ে বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পরে যায়। অনেক খোঁজাখুঁজির পর দুপুরের পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। শিশুকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফারহানা ইসলাম মৃত ঘোষণা করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network