১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

বাকেরগঞ্জে বাস-ইজিবাইক-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

আপডেট: মার্চ ৩১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নজরুল ইসলাম আলীম:: পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন হেমায়েত রাজা (৪৭) নামে এক ব্যক্তি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বোয়ালিয়া রেইন্টিতলা নামক স্থানে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত হেমায়েত রাজা ওই ইজিবাইকের যাত্রী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে পটুয়াখালীগামী ‘শ্রাবনী পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাপা দিলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পড়ে যান। দুর্ঘটনায় অন্তত ৭ জন যাত্রী আহত হয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

এদিকে দুর্ঘটনার ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network