শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বাকেরগঞ্জে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২ জন গ্রেফতার

আপডেট: October 14, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ প্রতিনিধি:: জেলার বাকেরগঞ্জ উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। ১৩ অক্টোবর (বৃহস্পতিবার) দিনব্যাপী উপজেলার বিভিন্ন নদীতে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন নিবার্হী কর্মকর্তা সজল চন্দ্র শীল, উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন। অভিযানে বাকেরগঞ্জ থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। অভিযান চলাকালে কবাই ইউনিয়ন সংলগ্ন কারখানা নদী থেকে ২ জন জেলেকে গ্রেফতার করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা

গ্রেপ্তারকৃতরা হলেন, বাউফল উপজেলার মস্তফা মৃধার পুত্র মিলন মৃধা (২৭) ও জাহাঙ্গীর গাজীর পুত্র শাহিন গাজি (২৬)। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সজর চন্দ্র শীল দুইজনকে এক বছরের জেল দেয়।

উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২২ পরিচালনায় বাকেরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন, বাকেরগঞ্জ থানা পুলিশ, আনসার সদস্য, নৌ-পুলিশ ও কোস্ট গার্ড তৎপর ভূমিকা পালন করছে। জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য প্রথমে এ বিষয়ে মাইকিংসহ নানাভাবে প্রচারণা চালানো হয়েছে।

তারপরও কিছু অসাধু জেলে ও বোট মালিক নদীতে ইলিশ শিকারে যায়। তাদের বিরুদ্ধেই আইনি ব্যবস্থা গ্রহণ করছে নৌ-পুলিশ, কোস্ট গার্ড, থানা পুলিশ ও মৎস্য অধিদফতর কার্যক্রম অব্যাহত রেখেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network