আপডেট: মার্চ ১৭, ২০২৬
রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নে একটি অসহায় পরিবারের দুর্দশার খবর পেয়ে তাদের পাশে এসে দাঁড়িয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন”।
সম্প্রতি পা হারানো প্রতিবন্ধী সোহেল আর্থিক সংকটের কারণে দুর্দশার খবর জানতে পেরে ১৬ মার্চ ২০২৬ সোমবার “গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠনের কর্মীরা বিভিন্ন খাদ্যদ্রব্য দোকানের নিত্যপ্রয়োজনীয় নিয়ে উপস্থিত হন।
গারুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম কাইয়ুম খান বলেন, গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন” সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
গারুড়িয়া ইউনিয়ন স্বপ্নচারী সংগঠন এর সভাপতি সৌদি প্রবাসী মোঃ শাহাদাত হোসেন তালুকদার মুঠোফোনে বলেন, তরুনদের নিয়ে আমরা অসহায় মানুষের পাশে থাকবো সবসময়। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ জনি তালুকদার ও সদ্যাস্যবৃন্দ রোকন মোল্লা,আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম সিহাব,সবুঝ মল্লিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

