বাকেরগঞ্জ ও উজিরপুরে দুই ইউপির উপনির্বাচনে নৌকার জয়

আপডেট: October 21, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ও উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে ইউনিয়ন দুটির দায়িত্বে থাকা রিটার্নিং অফিসাররা বেসরকারিভাবে প্রার্থীদের নির্বাচিত ঘোষণা করেন।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. সাইদুর রহমান জানান, বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ প্রার্থী ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার ৬ হাজার ২৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী শওকত হোসেন হাওলাদার ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১৩৪ ভোট।

কলসকাঠি ইউনিয়নে মোট ভোটার ১৯ হাজার ৭৪ জন। ভোট দিয়েছেন ৮ হাজার ৮২৯ জন। সে হিসাবে এ উপজেলায় ৪৬ ভাগ ভোট পড়েছে। গত ২৩ মার্চ কলসকাঠি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক তালুকদারের মৃত্যু হয়। এরপর চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আলীমদ্দিন জানান, সাতলা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী খায়রুল বাশার লিটন ১২ হাজার ৫৩৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী রিয়াজ উদ্দিন সোহাগ মোল্লা আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬৯ ভোট।

সাতলা ইউনিয়নে মোট ভোটার ২০ হাজার ৯৬৩ জন। এর মধ্যে পুরুষ ১০ হাজার ৯৮২ ও নারী ৯ হাজার ৯৮১ জন। ভোট দিয়েছেন ১৩ হাজার ৫৩১ জন। সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ. খালেক আজাদের মৃত্যু হওয়ায় পদটি শূন্য ঘোষণা করা হয়েছিল।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network