আপডেট: November 12, 2022
নিজিস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির প্রথম সভা ১১ নভেম্বর সন্ধ্যা ৬.০০ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ীতে গর্বের বাকেরগঞ্জ’র কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন গর্বের বাকেরগঞ্জ’র সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সভা পরিচালনা করেন বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির সম্পাদক মঈনুল ইসলাম কবির।

সভায় বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটির নেতৃবৃন্দ সভায় উপস্থিত হয়ে বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আগামী ২৫ নভেম্বর পরবর্তী সভা করার বিষয়ে ঐক্যবদ্ধ ভাবে সিদ্ধান্ত গ্রহণ করেন।

