১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

বাগেরহাটে শেষ হল তিন দিনব্যাপী পিঠা উৎসব

আপডেট: ফেব্রুয়ারি ৩, ২০২৪

  • ফেইসবুক শেয়ার করুন

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট : গ্রাম্য ঐতিহ্য সেয়াই পিঠে ও হাঁসের গোশ, ইলিশ সুন্দরী, শিউলি ফুল, কদম ফুল, পায়েস, কুলি পিঠা, পান পিঠাসহ প্রায় একশ প্রকার বিভিন্ন পিঠা নিয়ে বাগেরহাটে শুরু হয়েছিল পিঠা উৎসব। তিন দিনব্যাপী এ পিঠা উৎসবে বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠান, গাঙচিল, মহিলা পরিষদ, উদ্যোক্তা বাগেরহাট সহ১৬টি বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠান প্রতিটি স্টলে শোভা পাচ্ছে বাহারি নাম ও রঙের নানা প্রকার পিঠার। বুধবার (৩১ জানুয়ারী)বিকালে বাগেরহাট পৌরসভার রূপা চৌধুরী পার্কে এ পিঠা উৎসবের আয়োজন করা হয়।
শুক্রবার( ২ ফেব্রুয়ারি)রাতে শেষ হলো ৩(তিন) দিনব্যাপী আলোচিত পিঠা উৎসব। উৎসবে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন
বাগেরহাট জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, দেশের সাংস্কৃতিসহ নতুন প্রজন্মের কাছে পিঠা-পুলির পরিচিতি বাড়াতে এই ধরনের উৎসব আরও আয়োজন করতে হবে।
পিঠা উৎসবের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক হাফিজ আল আসাদ ,শিক্ষা ও আইসিটি মোঃ আব্দুল জব্বার ,জেলা কালচারাল অফিসার মোঃ রফিকুল ইসলাম, ,সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আজমল হোসেন উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মোঃ খালিদ হোসেন বিজয়ীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র বিতরণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network