বাগেরহাটে ৫ কেজি গাঁজাসহ নারী আটক

আপডেট: February 11, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাগেরহাটের ফকিরহাট থেকে ৫ কেজি গাঁজাসহ সুমি আক্তার বকুল (৩০) নামের এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলার নোয়াপাড়া মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ওই নারী মোরেলগঞ্জ উপজেলার বাদুরতলা গ্রামের মো. দুলাল হোসেনের স্ত্রী। দীর্ঘদিন যাবত তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় বলেন, গোপন সংবাদে জানতে পারি ফকিরহাট উপজেলার টাউন নোয়াপাড়া এলাকায় এক নারী গাঁজা নিয়ে অপেক্ষা করছে। ভোর ৬ টার দিকে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ সুমি আক্তার ওরফে বকুলকে আটক করি।এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন বলেও জানান এ কর্মকর্তা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network