শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাগেরহাটে ৯৪ কেজি গাঁজা-ইয়াবাসহ দুই কারবারি আটক

আপডেট: February 15, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাগেরহাটে ৯৪ কেজি গাঁজা, ১৫শ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা।বুধবার (১৪ ফেব্রুয়ারি) জেলার ফকিরহাট উপজেলার লখপুর এলাকার একটি ভাড়াবাড়ি থেকে মাদকসহ এদের আটক করা হয়।বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটকরা হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া এলাকার মো. ফয়সাল হোসেন (২৩) ও সোহেল রানা (২৬)। কিছুদিন আগে তারা লখপুর এলাকায় বিথি বেগম নামে এক নারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকা শুরু করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন, আটক দুই মাদকবিক্রেতা বড় প্যাকেটে রাখা গাঁজা ছোট ছোট প্যাকেট করছিলেন। আটকদের কক্ষ থেকে ৯৪ কেজি গাজা, ১ হাজার ৫২০ পিস ইয়াবা ও ৩৩ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আসামি করে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে। অবশিষ্ট একজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network