শিরোনাম
বাকেরগঞ্জের পাদ্রীশিবপুরে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পিরোজপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা

বাজেট অধিবেশন কাল শুরু

আপডেট: June 9, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
জাতীয় সংসদে বাজেট অধিবেশন আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে। এদিন বিকেল ৫টায় শুরু হবে সংসদের এ অষ্টম অধিবেশন।
জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সংসদের এ বাজেট অধিবেশনে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এমপিদের নির্দিষ্ট দূরত্বে বসার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অধিবেশনে বয়স্ক এমপিদের না যাওয়ারও অনুরোধ জানানো হয়েছে।
 
এদিকে বাজেট পাস হবে ৩০ জুন। অধিবেশনের কার্যদিবস যথাসম্ভব স্বল্প করে মাত্র ১২টি করা হয়েছে। অধিবেশন মুলতবি দিয়ে ৮ অথবা ৯ জুলাই পর্যন্ত চলার সম্ভাবনা রয়েছে।জানা গেছে, অধিবেশন শুরু ও বাজেট পেশের দিন ছাড়া প্রতিদিন সকাল সাড়ে ১০টায় সংসদের বৈঠক বসে দুপুর দেড়টা পর্যন্ত অধিবেশ চালানোর পরিকল্পনা রয়েছে।
 
ক্যালেন্ডার অনুযায়ী আগামীকাল বাজেট অধিবেশন শুরুর পর অধ্যাদেশ উত্থাপন হবে। এরপর শোক প্রস্তাব আনা হবে। রাজধানীর ডেমরা-দনিয়া-মাতুয়াইল আসনের এমপি ও আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লা মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনা ও তা গ্রহণের পর সংসদের বৈঠক মুলতবি করা হবে।
বৃহস্পতিবার ১১ জুন বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে। এরপর বাজেট ও অর্থ বিল উত্থাপিত হবে। সংসদের বৈঠক ১২ ও ১৩ জুন মুলতবি রাখা হবে। ১৪ জুন সম্পূরক বাজেটের ওপর আলোচনা। এদিন থেকে প্রতিটি কার্যদিবস সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত চলবে।
 
সম্পূরক বাজেটের ওপর আলোচনা, নির্দিষ্টকরণ সম্পূরক বিল পাস হবে ১৫ জুন। আর মূল বাজেটের ওপর আলোচনা হবে ১৬ জুন ও ১৭ জুন।১৮ থেকে ২১ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২২, ২৩ ও ২৪ জুন বাজেটের ওপর আলোচনা। ২৫ থেকে ২৮ জুন পর্যন্ত অধিবেশন মুলতবি। ২৯ জুন বাজেটের ওপর সমাপনী আলোচনা এবং অর্থবিল পাস। ৩০ জুন মূল বাজেট, ও নির্দিষ্টকরণ বিল পাস। ৮ অথবা ৯ জুলাই অধিবেশন সমাপ্তি।
 
উল্লেখ্য, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট দেয়া হবে। এতে মোট ব্যয় ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা। মোট আয় ৩ লাখ ৭৮ হাজার কোটি টাকা। আর মোট ঘাটতি ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network