আপডেট: August 17, 2020
আপডেট:
নিজস্ব প্রতিবেদক ।। বাদশা মুন্সী কে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করায়। গতকাল গৌরনদী টরকী সুন্দরদী খাজাবাবা ফরিদপুরী কমপ্লেক্সে মিষ্টি বিতরণ ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট সমাজ সেবক বাদশা মুন্সি। বাদশা মুন্সিকে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য করায় বরিশালের গৌরনদীতে জাকের পার্টি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীর মাঝে চলছে আনন্দ উল্লাস মিষ্টি বিতরণ ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । বাদশা মুন্সী দীর্ঘদিন যাবত জাকের পার্টির সংযুক্ত আরব আমিরাত শাখার সাধারন সম্পাদক ও জাকের পার্টি বরিশাল বিভাগের সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
এ ছাড়া নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ছিলেন বাদশা মিয়া (মুন্সী)। জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ও জাকের পার্টির চেয়ারম্যানকে গৌরনদী উপজেলা জাকের পার্টি ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
গতকাল সোমবার সকাল ১০টায় বরিশাল গৌরনদীতে জাকের পার্টির সহ যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট ও ছাত্রফ্রন্ট নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাকের পার্টির সভাপতি ইউনুস হোসেন মিয়া, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট বরিশাল বিভাগীয় সভাপতি নাজমুল হক মুন্না, যুব সেচ্ছাসেবক ফ্রন্ট জেলা সভাপতি শামীম মীর , উপজেলা যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট সভাপতি সুলতান সরদার, স্বেচ্ছাসেবক ফ্রন্ট সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, উপজেলা ছাত্র ফ্রন্ট সভাপতি রাতুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন বাদশা মুন্সীকে জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য করায় বরিশালে জাকের পার্টির নেতাকর্মীরা ও সাংগঠনিকভাবে অনেক সক্রিয় ভাবে কাজ করবে ও সংগঠনের মাঝে গতিশীল ফিরে আসবে।এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন কারী ইমাম ফজলুল হক। অনুষ্ঠান শেষে সকল নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ ও তবারক বিতরণ করেন।

