শিরোনাম
জেলেদের জালে আড়াই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ১২ হাজার টাকায় দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে বরিশাল বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠিত পিরোজপুরে ইয়াবা-ক্রিস্টাল মেথ আইসসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে ২ চাচাতো বোনের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বাধ্যবাধকতা নেই : মীর শাহে আলম উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল

বানারীপাড়ায় ‘করোনা’র সুযোগে বিএনপি নেতার জমি দখলের মিশন!

আপডেট: June 13, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বানারীপাড়া উপজেলার লবনসাড়া গ্রামে জমি দখলের মিশন নিয়ে মাঠে তৎপর বরিশাল মহানগর বিএনপি’র প্রচার সম্পাদক রফিকুল ইসলাম শাহীন।
করোনা ও লকডাউনের সময়ে প্রশাসনিক তৎপরতা অন্যদিকে থাকায় এই সুযোগটি লুফে নিচ্ছেন যুবদল নেতা শাহীন। এতে বাধা দিলে জমির মালিকদের গালিগালাজ সহ হুমকি প্রদান করে। এই মর্মে বানারীপাড়ায় অভিযোগ জানিয়ে একটি সাধারণ ডায়েরি করেছে ভুক্তভোগী রিয়াজুল ইসলাম। যার নং ৩৯৫ তারিখ ১১-০৬-২০২০।
ডায়েরি সূত্রে জানাযায়, উভয়পক্ষ একই বাড়ীর বাসিন্দ। তাদের মধ্যে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। গত ২৯ মে যুবদল নেতা শাহীন তার সাঙ্গপাঙ্গদের নিয়ে রিয়াজুল ইসলামকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করে। রিয়াজুল ইসলাম তাকে বাধা প্রদান করলে আরো চওড়া হয় শাহীন। রিয়াজ কে প্রান নাশের হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে শাহীন।
ভুক্তভোগী রিয়াজুল ইসলাম জানান,‘মৃত সামসুল হুদার পুত্র যুবদল নেতা রফিকুল ইসলাম @ শাহীন তাদের এজমালী জমিজমা ভাগ বন্টন ও সমঝোতা ছাড়াই দখলের পায়তারা চালায়। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ভুক্তভোগী রিয়াজুলের জমিতে পাকা স্থাপনা নির্মাণের জন্য মালামাল আনে। এ জমিতে যৌথভাবে মৃত মুন্সি ছাদেন উদ্দিন, মৃত মুন্সি মোবারক ও মৃত মুন্সি আজিজুল হকের নাম জারী আছে। ওনারা বর্তমান প্রজন্মের পিতৃব্য। এসব জমি ভাগ বন্টনের আগেই সম্প্রতি রফিকুল ইসলাম শাহীন স্থায়ী ঘর নির্মাণের কাজ শুরু করে।
এতে অন্যান্ন শরিকরা বাধা দিলে শাহীন পেশি শক্তি ব্যবহার করে এবং শরিকদেরে হুমকি প্রদান করে। ঘটনাস্থলে কয়েকজনকে শারিরিকভাকে লাঞ্চিতও করে শাহীন।
ফলে কোনঠাসা হয়ে পড়েছে ভোক্তভোগী অন্নান্য শরিকরা। তারা প্রশাসন ও জনপ্রতিনিধিদের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে রফিকুল ইসলাম শাহীন বলেন,‘ আমি আমার বাব দাদার জায়গায় দালান উঠাচ্ছি। ভাগ বাটোয়ারায় যদি কেই জমি পায় সেটা অন্য যায়গা থেকে দেয়া যাবে। তাছাড়া জিডিতে উল্লেখিত বিষয়ে ওই দিন রিয়াজুলের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে তবে হুমকি প্রদানের মতো কোন ঘটনা ঘটেনি।’

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network