বানারীপাড়ায় নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট: April 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের বানারীপাড়ায় মামীর বাবার বাড়িতে বেড়াতে এসে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভেলুয়া নদীর মরিচবুনিয়া এলাকায় তার লাশ ভেসে উঠে বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত।

শনিবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সিলেটের বাসিন্দা সৌদি প্রবাসী মো. সোহেল রানার কন্যা শান্তা ইসলাম (১৮)। সে মহাখালী টিএন্ডটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণিতে পড়ত।বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত বলেন, উপজেলার মরিচবুনিয়া গ্রামে তরুণীর মামীর বাবার বাড়ি। সেখানে বেড়াতে এসে নদীতে গোসল করতে যায়। সাঁতার না জানায় স্রোতে তলিয়ে নিখোঁজ হয়। রোববার সকাল ১০টার দিকে ঘটনাস্থল থেকে ২০০ ফুট দূরত্বে তরুণীর লাশ ভেসে উঠে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ইউপি চেয়ারম্যান আরও বলেন, শান্তার লাশ ঢাকা নিয়ে যাওয়া হবে। পরে বনানীতে তার দাদীর কবরে পাশে দাফন করা হবে বলে পরিবার জানিয়েছে। বরিশাল সদর নৌ-ফায়ার স্টেশনের ডুবুরি মো. রাব্বি শেখ জানান, তাদের দল ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই লাশ ভেসে উঠে। তখন তারা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network