নিজস্ব প্রতিবেদক : দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদারকে পা ধুয়াচ্ছেন বাবার বয়সী রিক্সা চালক। এমন একটি ছবি সামাজিক যোগাযোগর মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে। ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্তরে এমনকি প্রবাসীরা ও ওই ছবিটা নিজের আইডিতে শেয়ার করেছেন। অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় চেয়ারম্যানের পা ধৌত করানো ছবিটি। কেউ কেউ মন্তব্য করেন ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তার প্রমান এটাই। এদিকে বাবার বয়সী একজন বয়স্ক মানুষ দিয়ে পা ধৌত করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই প্রতিবেদককে বলেন, পা ধৌত করানো লোকটি আমার বাড়িতে দীর্ঘ দিন কাজ করে আসছেন।...
নিজস্ব প্রতিবেদক :
দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক জমাদারকে পা ধুয়াচ্ছেন বাবার বয়সী রিক্সা চালক।
এমন একটি ছবি সামাজিক যোগাযোগর মাধ্যম ব্যাপক ভাইরাল হয়েছে। ভোলাসহ দেশের বিভিন্ন প্রান্তরে এমনকি প্রবাসীরা ও ওই ছবিটা নিজের আইডিতে শেয়ার করেছেন।
অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় চেয়ারম্যানের পা ধৌত করানো ছবিটি। কেউ কেউ মন্তব্য করেন ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করে দিতে পারে তার প্রমান এটাই।
এদিকে বাবার বয়সী একজন বয়স্ক মানুষ দিয়ে পা ধৌত করিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল চর মাদ্রাজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এই প্রতিবেদককে বলেন, পা ধৌত করানো লোকটি আমার বাড়িতে দীর্ঘ দিন কাজ করে আসছেন। ওই দিন আমি বাড়ির পাশ্ববর্তী এলাকায় বিশেষ কাজে গিয়েছি। বর্ষার কারণে রাস্তায় কাদা ছিল, আমার বাড়ির লোকটি গায়ে লাগা কাঁদা পানি দিয়ে পরিস্কার করে দিয়েছেন। স্হায়ী কতিপয় বখাটে দূর থেকে সেই ছবি করে সামাজিক যোগাযোগর মাধ্যমে দিয়েছেন।
তিনি আরও বলেন, আমি পোস্ট কারীদের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করবো।