শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

বাবুগঞ্জে জোয়ারে ডুবল বিয়েবাড়ি, কোলে চড়ে রওনা হলেন বর-কনে

আপডেট: May 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি: পূর্ণিমা ও ঘূর্ণিঝড় যশের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় জোয়ারের পানি প্রবেশে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া ভেসে গেছে উপকূল ও এর আশপাশের এলাকার নদ-নদী। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে এসব এলাকার বাসিন্দাদের।
বুধবার বরিশালের বাবুগঞ্জ উপজেলার রাজগুরু নতুনচর এলাকার এক মাহিন্দা চালকের মেয়ের বিয়ের দিন নির্ধারণ ছিল। কিন্তু ওই দিন ঘূর্ণিঝড় যশ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে তলিয়ে যায় তাদের আশপাশ এলাকা। বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

এ অবস্থাতেই চলে বিয়ের আনুষ্ঠানিকতা। আমন্ত্রিত অনেক অতিথি আসেন নৌকায়। তবে বিপাকে পড়েন বরযাত্রীরা। কোনো যানবাহন না থাকায় বাধ্য হয়ে বিকেলে পানিতে তলিয়ে যাওয়া রাস্তা দিয়ে বর ও কনেকে কোলে করে স্বজনরা নিয়ে রওনা হন।

ঘূর্ণিঝড় যশ ও পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারে নদীর পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় জেলার মেহেন্দিগঞ্জ, হিজলা, মুলাদী উপজেলার চর ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে পড়েন ওই তিন উপজেলার চরাঞ্চলের শতশত মানুষ।এছাড়া বরিশাল সদর, বাকেরগঞ্জ, উজিরপুর, বাবুগঞ্জ ও গৌরনদী উপজেলার বিভিন্ন এলাকা জোয়ারের পানিতে প্লাবিত হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network