বাবুগঞ্জে বিষে মরল ৩ লাখ টাকার মাছ

আপডেট: October 29, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

বাবুগঞ্জ প্রতিনিধি::বাবুগঞ্জে পুকুরে বিষ প্রয়োগে তিন লাখ টাকার মাছ নিধন করার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) রাতে বরিশালের বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নের মধ্যপাংশা গ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে।

এলাকার ইউপি সদস্য মো. খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার রাতে কে বা কারা নাসির উদ্দিন নেগাবানের পুকুরে বিষ প্রয়োগ করেছে শুনেছি। তবে তাকে থানা পুলিশে অভিযোগ দিতে বলা হয়েছে।মাছচাষি নাসির উদ্দিন নেগাবান বলেন, আমার বাড়ি পাশের মধ্যপাংশা গ্রামে, প্রায় অর্ধবিঘা জলকরের এ পুকুরে মাছ চাষ করছি।

এখানে বিক্রির উপযুক্ত প্রায় তিন লাখ টাকার মাছ ছিল। কিন্তু শুক্রবার রাতের কোনো একসময় আমার পুকুরে কে বা কারা বিষজাতীয় কিছু প্রয়োগ করেছে। ফলে পুকুরে থাকা সব মাছ মরে ভেসে ওঠে। পরে প্রতিবেশীরা আমাকে খবর দিয়েছেন। এ বিষয়ে এয়ারপোর্ট থানায় একটি অজ্ঞাতনামাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে।

এ ব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলার বিষয়ে একজন চাষি অভিযোগ করেছেন। বিষয়টি তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network